বৈঠকে বসছে বিএনপির সংসদীয় বোর্ড

প্রকাশিত: 11:25 AM, February 24, 2020

বৈঠকে বসছে বিএনপির সংসদীয় বোর্ড

 

প্রভাতবেলা ডেস্ক:

উপনির্বাচন নিয়ে আলোচনা করতে বিএনপির সংসদীয় বোর্ডের নেতারা বৈঠকে বসছেন আজ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

 

তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে বিএনপির সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ