সিলেট | |
প্রকাশিত: 1:29 PM, March 9, 2020
প্রভাতবেলা ডেস্ক:
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় মেয়রপ্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তাদের প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম পেয়েছেন নৌকা প্রতীক। বিএনপির ডা. শাহাদাত পেয়েছেন ধানের শীষ। এ ছাড়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন মোমবাতি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর পেয়েছেন আম প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ চেয়ার প্রতীক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।
মেয়রপ্রার্থীদের প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আজ থেকে ভোটের যুদ্ধ মাঠে চলে যাচ্ছে। ভোট একটি উৎসব। কোনো প্রার্থীকে আচরণবিধির বাইরে যেতে দেওয়া যাবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি