সিলেট | |
প্রকাশিত: 1:59 PM, November 30, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ডিআরইউ -এর নসরুল হামিদ মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দু’জন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।
নির্বাচনে মোট এক হাজার ৬৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ডিআরইউ প্রাঙ্গণ জমে উঠেছে। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ডিআরইউ এলাকা।
এর আগে রবিবার (২৯ নভেম্বর) ডিআরইউর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, ডিআরইউ সহসভাপতি নজরুল কবীর, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক জিয়াউল কবির সবুজ।
আরও ছিলেন- সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দফতর সম্পাদক জাফর ইকবাল, নারী সম্পাদক রিতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ। সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট ও অর্থ রিপোর্ট অনুমোদন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি