সুনামগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: 3:59 PM, February 11, 2021

সুনামগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা থানার হত্যা মামলার এক পলাতক আসামীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদরের সাহেবনগর গোদারাঘাট এলাকা থেকে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বাছেদ মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয় ।

র‌্যাব সূত্র জানায়, নরসিংদীর রায়পুরা থানার হত্যা মামলা নং ৩/২১ এর অন্যতম আসামি সুনামগঞ্জে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ আব্দুলল্লাহর নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল । অভিযানে সাহেবনগর গোদারাঘাট এলাকা থেকে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর গ্রামের আবু তাহেরের পুত্র বাছেদ মিয়াকে গ্রেফতার করা হয় ।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত প্রধান আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ