সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত ১৬ মার্চ করোনা টেস্ট করা হলে রিজভীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (৩১ মার্চ) পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি