সরকার খালেদাকে জীবিত দেখতে চায় না: ফখরুল

প্রকাশিত: 3:50 PM, October 7, 2023

সরকার খালেদাকে জীবিত দেখতে চায় না: ফখরুল

প্রভাতবেলা ডেস্ক:

হত্যার উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে গণ অধিকার পরিষদের সমাবেশে তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার চিকিৎসার ব্যবস্থা না করে তারা এমন কথা বলছে, যা মুখেই আনা যায় না। অশালীন অরুচিকর কথা। এটা পরিষ্কার, আপনি যে তার মৃত্যু চান, আপনি যে তাকে হত্যা করতে চান এটা পরিষ্কার।’

 

সরকারের পদত্যাগের এক দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সেখানে বক্তব্য দেন তাদের সমমনা রাজনৈতিক দলের নেতারা।

 

বিএনপি মহাসচিব দাবি করেন, ‘দেশে আর একদলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। দেশের অর্থনীতি বিপর্যস্ত। গার্মেন্টস ব্যবসায়ীরা আতঙ্কে আছেন।’ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আরও পড়ুন  বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই: কাদের
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ