সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
এ বিষয়ে জিএম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১৪ ডিসেম্বর জিডি করা হয় বলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।
জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান সংবাদমাধ্যমকে বলেন, স্যারের (জিএম কাদের) নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ প্রদান করে নির্বাচন থেকে বিরত থাকতে হুমকি দিয়েছে।
সেখানে বলা হয়েছে, আসন্ন নির্বাচন থেকে সরে না আসলে তাকে ও দেশ বিদেশে অবস্থান করা তার পরিবার-পরিজনকে হত্যা করা হতে পারে। স্যার আইনে বিশ্বাসী। তাই তিনি বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখতে আমাকে নির্দেশ প্রদান করেছেন।
জিডিতে বলা হয়, ‘অজ্ঞাতনামা ব্যক্তির ফোন নম্বর +৩৫১****** থেকে গত ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ৪টা ৩ ঘটিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র ফোন নম্বর ০১৬১১****** তে মেসেজ প্রদানের মাধ্যমে মাননীয় চেয়ারম্যানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করা হয়। উক্ত ব্যক্তির কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে মাননীয় চেয়ারম্যান মহোদয়সহ তার পরিবার ও আত্মীয়স্বজনদেরকে প্রাণনাশ করা হবে। এমতাবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি