সিলেট | |
প্রকাশিত: 12:22 AM, December 9, 2024
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের বাউসী গ্রামের আওয়ামী লীগ কর্মী তাওহীদ হাসান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।
গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থিত কর্মীদের অব্যাহত হুমকি এবং হামলার মুখে প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ৫ আগস্টের পর থেকেই তাওহীদ হাসানকে লক্ষ্য করে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া শুরু হয়।তাওহীদ হাসান রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কাজের সাথে জড়িত ছিলেন যা থাকে আরো বেশি সুপরিচিত করে তোলে নিজ এলাকায়।রক্ত দান করা ,খাদ্য অপচয় রোধ করা এবং মাদকের বিরুদ্ধে সব সময় অগ্রণী ভূমিকা পালন করতেন।তার পাশাপাশি তাওহীদ হাসানের গৃহগল্প নামে একটি বেতের ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান আছে।তার খোঁজে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করার চেষ্টা করে এবং বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় দূর্বৃত্তরা।
এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট একদল দুর্বৃত্ত তাওহীদ হাসানের খোঁজে তার বাড়িতে হানা দেয়। তাকে না পেয়ে দুর্বৃত্তরা তার বড় ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায় এবং বাড়িঘরে তাণ্ডব চালায়।
হামলায় পরিবারের কয়েকজন সদস্য মারাত্মক আহত হন ও বড় ভাইয়ের হাত ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা।
এই হামলায় বড় ভাই দীর্ঘ দিন সিলেট ইবনে সিনা হাসপাতালে অসহনীয় যন্ত্রণায় থাকলেও তাওহীদ হাসান পরিবার থেকে পালিয়ে থাকতে হয়েছে।
ক্রমাগত হয়রানি ও জীবনের ঝুঁকি থাকায় এক পর্যায়ে গত কয়েকদিন আগে নিরাপত্তার স্বার্থে তাওহীদ হাসান দেশ ত্যাগ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাওহীদ হাসান বাউসী গ্রামের মৃত সাকির আহমেদ এর ছেলে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাওহীদ হাসান নিজের ও তার পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি