আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: 4:19 PM, May 11, 2021

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কামাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাহেলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত কামাল মিয়া ওই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে।

 

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল জানান, গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের লোকজন দুই গ্রুপে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপের নেতৃত্ব দেন ইয়াকুব মিয়া ও এক গ্রপের শের আলী। বিভিন্ন বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে মামলা-মোকদ্দমাও রয়েছে।

 

সোমবার বিকেলে খলায় ধান শুকানোকে কেন্দ্র করে ইয়াকুব মিয়া ও শের আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উপস্থিত লোকজন বিষয়টি সমাধান করে দেন।

 

মঙ্গলবার সকালে আবারো দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে ঘটনাস্থলেই কামাল মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। আহতদের মধ্যে ৫ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন  পশু শুন্য জুড়ী-বড়লেখা-কুলাউড়ার হাট

 

আজমিরীগঞ্জ থানার ওসি মো. নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ