সিলেট | |
প্রকাশিত: 2:42 PM, May 14, 2020
কবির আল মাহমুদ, স্পেন :
দেশটিতে তাকে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। যে কেয়ার হোমে তিনি ছিলেন সেখানকার আক্রান্ত অন্য বাসিন্দারা মারা গেছেন। কেয়ার হোম থেকে মঙ্গলবার (১২ মে) এ কথা বলা হয়েছে।
কেয়ার হোমের একজন মুখপাত্র জানান, তিনি করোনা থেকে সেরে উঠেছেন এবং ভালো আছেন। করোনার সামান্য উপসর্গ তার মধ্যে দেখা দিয়েছিল বলে ওই মুখপাত্র উল্লেখ করেন। গত সপ্তাহে তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেটা নেগেটিভ এসেছে। বিস্তারিত উল্লেখ না করে মুখপাত্র এ কথা জানান। তিন সন্তানের জননী মারিয়া ব্রানিয়াস করোনায় আক্রান্ত হওয়ার পর তার রুমে কয়েকসপ্তাহ আইসোলেশনে ছিলেন। এ সময়ে কেবল একজন স্টাফ সুরক্ষা পোশাক পরে তার দেখাশুনা করতো। কাতালানের আঞ্চলিক টেলিভিশন টিভি থ্রিতে তার ওপর একটি প্রমাণ্য ভিডিও প্রচার করা হয়। তাতে তিনি ওই স্টাফকে অনেক দয়ালু, অনেক মনোযোগী হিসেবে উল্লেখ করেন।
মার্চে স্পেনে যখন লকডাউন শুরু হয় তখন মারিয়ার কোভিড-১৯ ধরা পড়ে। কিন্তু কয়েক সপ্তাহ আইসোলেশনে থাকার পর তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেন। এখন শুধু মৃদু উপসর্গে ভুগছেন তিনি।
এক টুইটে তার মেয়ে বলেছেন, “এখন উনি সুস্থ, চমৎকার আছেন, কথা বলতে চাইছেন… তার স্বাভাবিকতা ফিরে এসেছে।”
যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া মারিয়া ব্রানিয়াস প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে স্প্যানিশ সাংবাদিক বাবার সঙ্গে স্পেনের কাতালান প্রদেশের জিরোনাতে আসেন। গত দুই দশক ধরে তিনি কাতালান প্রদেশের ওলোট শহরের একটি কেয়ার হোমে থাকছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি