সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রয়াত বাহাউদ্দিন বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জাপা চেয়ারম্যান। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রয়াত বাহাউদ্দিন বাবুল ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পরীক্ষিত নেতা। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। জাতীয় পার্টি বাহাউদ্দিন বাবুলের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
জাতীয় পার্টি নেতা বাহাউদ্দিন বাবুলের মৃত্যুতে অনুরুপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পাটি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।
বৃহস্পতিবার বাদ জোহর উত্তরার মালেকাবানু মসজিদে জানাজার নামাজ শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি