সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
কোনো নাশকতার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, অপরাধীদের আইনের আওতার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, রাজধানীতে বাস পোড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। সরকার নিজেদের এজেন্ট দিয়ে এসব নাশকতা করে এর দায় অন্যদের ওপর চাপাতে চায়।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ রাষ্ট্র এখন জনকল্যাণের জন্য নয়, জনগণের জন্য নয়। দেশ এখন লুটেরাদের দখলে চলে গেছে, খুন-নির্যাতনকারীদের দখলে চলে গেছে। এখানে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, আইনশৃংখলা বাহিনীকে নিজেদের মতো করে চালানো হচ্ছে। দেশে চরম সংকট চলছে। চলমান এ সংকট বর্তমান ফ্যাসিবাদি সরকার তৈরি করেছে।
দেশের সংকট মোকাবিলায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসকসহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্য করে অধিকার আদায় করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
এসময় তিনি বন্ধ মিডিয়া খুলে দেওয়ার পাশাপাশি আটক সাংবাদিক নেতাদের মুক্তির দাবি জানান।
তিনি বলেন, বিনা কারণে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাংবাদিক নির্যাতন করা হচ্ছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২০ দলীয় নেতা মিয়া গোলাম পরোয়ার, পেশাজীবী পরিষদ নেতা সিনিয়র সাংবাদিক শওকত আজিজ, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি