গান গেয়ে ভোট চাচ্ছেন ডলি সায়ন্তনী

প্রকাশিত: 8:52 AM, December 31, 2023

গান গেয়ে ভোট চাচ্ছেন ডলি সায়ন্তনী
প্রভাতবেলা ডেস্ক: শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে কর্মী-সমর্থক নিয়ে দিনমজুর আজহার আলীর বাড়িতে হাজির সংগীত শিল্পী ডলি সায়ন্তনী। নিজ এলাকার মেয়ে হলেও তাকে কোনো দিন চোখে দেখেনি আজহার। সংগীত শিল্পীকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে খুব খুশি তিনি। এরই মধ্যে সারা গ্রামের নারী-পুরুষ হাজির ডলিকে একনজর দেখতে। আজহার আলীসহ এলাকাবাসীর অনুরোধে তিনি একটি গানও গাইলেন।

 

এভাবে প্রতিদিন নিজের দল ও প্রতীকের প্রচারণা চালাচ্ছেন পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী। গ্রামে গঞ্জে গান গেয়ে গেয়ে ভোটের প্রচারণ চালাচ্ছেন। মানুষজনও আগ্রহ নিয়ে তার গান শুনছেন। অনেকে তাকে কাছ থেকে একনজর দেখার জন্যও ভীড় করছেন। সর্বপরি পাবনার সুজানগর এবং আমিনপুরে ভোটের মাঠ জমিয়ে রেখেছেন ডলি সায়ন্তনী।

 

রোববার সরেজমিন দেখা যায়, ভোর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় সংগীত শিল্পী ডলি সায়ন্তনীর। সকাল থেকে সুজানগর উপজেলার চিনাখরা, দুলাই, তাতীবন্দ, আমিনপুর, কাজীরহাট, কয়া ভাটিকয়াসহ বিভিন্ন এলাকায় এবং বেড়া উপজেলার বাধেরহাট কাজীরহাট, রূপপুর গ্রামের বিভিন্ন বাড়ি, কারখানা বাজারে দলীয় প্রতীক নোঙ্গর মার্কায় ভোট চান তিনি। অনেকের ছোট বাচ্চাকে কোলে তুলে আদর করেন তিনি। এ সময় ভক্তদের অনুরোধে গানও শোনান ডলি।

আরও পড়ুন  সারাদেশে ১০ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

 

জনপ্রিয় এই তারকা শিল্পীকে কাছে পেয়ে খুশি ভক্তরা ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দেন এবং অনেকে সেলফি তোলেন। এ সময় এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে নিজের পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন ডলি সায়ন্তনী।

 

ডলি সায়ন্তনী বলেন, ‘মানুষের ভালবাসায় মুগ্ধ। এলাকার মানুষ আমাকে গ্রহণ করেছে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে বিজয়ী হব বলে আশা করছি।’ এ ছাড়া তিনি নির্বাচিত হলে নগরবাড়ী আরিচা ব্রিজ নির্মাণসহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ