জকিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 6:28 PM, September 13, 2020

জকিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের জকিগঞ্জ থেকে ৯৩ বোতল ফেন্সিডিলসহ আ. হামিদ (৩৫) নামের পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

গতকাল ১২ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া এলাকায় সিনি. এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি এ.কে. এম কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ । অভিযানে ৯৩ বোতল ফেন্সিডিলসহ আ. হামিদ নামের পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।

র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত আ. হামিদ জকিগঞ্জের বড় পাথর এলাকার আব্দুল আজিজের পুত্র । জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ