জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : ড. কামাল

প্রকাশিত: 7:00 PM, December 29, 2020

জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : ড. কামাল

প্রভাতবেলা ডেস্ক:

ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

গণফোরাম নেতারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন ভোটের ইতিহাসে সবচেয়ে প্রহসনমূলক অধ্যায় সৃষ্টি করে।

তারা বলেন, বর্তমান সরকারের আমলে ভোটাররা ভোট প্রদানের আগ্রহ হারিয়ে ফেলেছে। এ অবস্থায় ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ