সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ইসি ঘোষিত আসন্ন ২৫টি পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে রবিবার (২৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ দিন বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্বিতীয় দফায় সংক্রমণের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখনো পরীক্ষার হার অত্যন্ত সীমিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনার ভ্যাকসিন বণ্টন বিষয়ে স্থায়ী কমিটি মনে করে, বর্তমানে ‘দুর্নীতিগ্রস্ত’ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষে এই ব্যাপক কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয় বলে এই কাজে সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া উচিত। ইতোমধ্যেই বেশ কয়েকটি উন্নত দেশেও সশস্ত্র বাহিনীকে কাজে লাগানোর কথা বলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি