সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
আগামীকাল শুক্রবার (১২ জুন) এবারের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকাল ১১টায় অনলাইন ব্রিফিংয়ে প্রতিক্রিয়া তুলে ধরবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।
বিপ্লব বড়ুয়া বলেন, প্রত্যেক বছর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনে দলের প্রতিক্রিয়া জানাবেন সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি