সিলেট | |
প্রকাশিত: 1:45 PM, January 31, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পানসী ইন রেষ্টুরেন্টের সামনে থেকে ১৬কেজি গাজাঁসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ ।
গতকাল শনিবার (৩০জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জের মাধবপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানসী ইন হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায় ।
অভিযানে রেষ্টুরেন্টের সামনে অবস্থানরত সুনামগঞ্জ এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মোঃ মতিউর রহমান (৫৫) ও ফাতেমা বেগম (৫০) নামে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা স্বামী-স্ত্রী ।
গ্রেফতারকৃত মোঃ মতিউর রহমান নরসিংদী জেলার আড়াইহাজার উপজেলার বামুন্দি গ্রামের মৃত মোঃ কালু মিয়ার ছেলে এবং ফাতেমা বেগম মোঃ মতিউর রহমানের স্ত্রী ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি