সিলেট | |
প্রকাশিত: 8:07 PM, December 7, 2020
প্রতিনিধি, বানিয়াচং(হবিগঞ্জ):
হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়ের বাড়ীতে বেড়াতে এসে খুন হলেন বৃদ্ধা সবজান বিবি (৬০)। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ১০জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের কালিদাসটেকা গ্রামে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কালিদাসটেকা গ্রামের লুৎফুর মিয়া ও সুরুজ আলী মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
রবিবার বিকাল ৪টায় তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় গুরুতর আহত সবজান বিবিকে প্রথমে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। শেষ পর্যন্ত রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
এলাকাবাসী জানান,নিহত সবজান বিবি উপজেলার একই ইউনিয়নের জাতুকর্ণ পাড়া গ্রামের মৃত নূর হোসেন মিয়ার স্ত্রী। মেয়ের জামাই লুৎফুর মিয়ার বাড়িতে ঘটনার দিনই বেড়াতে এসেছিলেন।
মেয়ের জামাই লুৎফুর মিয়ার প্রতিপক্ষ হামলার সময় ওই মহিলার মাথার পিছন দিকে আঘাত করে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরপর সুরুজ মিয়ার পক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে আসামীদেরকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন।
কালিদাসটেকা গ্রামের সর্দার আজিজুর রহমান জানান,আছরের নামাযের পূর্বে উভয় পক্ষের তর্ক-বিতর্কের বিষয়ে আমি শালিস মানিয়ে নামায পড়তে চলে যাই। নামায পড়ে এসে শুনি উভয় পক্ষ পুনরায় ঝগড়া করে বেশ কয়েকজন আহত হয়েছে। ওই মহিলা গুরুতরভাবে আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্য মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদেরকে ধরতে থানাপুলিশ তৎপর রয়েছে। আশা করছি দ্রুতই অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি