উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে সাহারা খাতুন

প্রকাশিত: 6:37 PM, July 6, 2020

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে সাহারা খাতুন

 

প্রভাতবেলা ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছেছেন ।

 

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার কিছু সময় পর ওই হাসপাতালে পৌঁছেন বলে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান নিশ্চিত করেন।

 

তিনি জানান, সোমবার দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাহারা খাতুনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যায়। বিকেল ৪টার কিছু পর তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছেন।

 

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

 

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

আরও পড়ুন  হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি !

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ