সিলেট | |
প্রকাশিত: 2:01 PM, February 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শনিবার (৮ ফেব্রুয়ারি) শুরু হবে। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে। মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজধানী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা দানের অনুরোধ জানানো যাচ্ছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শূন্য হওয়া ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপনির্বাচন মার্চ মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।
উপনির্বাচনে মনোনয়ন জমা ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, আপিল দায়ের ২৪-২৬ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ হবে ১ মার্চ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি