সিলেট | |
প্রকাশিত: 2:35 PM, April 12, 2021
প্রভাতবেলা ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।
সোমবার সকালে গণমাধ্যমকে তিনি বলেন, “এখন পর্যন্ত ম্যাডামের (খালেদা জিয়া) শরীরে করোনার কোনো উপসর্গ নেই। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। শুধু তিনি নন, করোনায় আক্রান্ত তার অন্য স্টাফদের অবস্থাও ভালো।”
ডা. জাহিদ বলেন, “২৪ ঘণ্টাই ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”
খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেশের প্রায় সব গণমাধ্যমে প্রকাশের বেশ কয়েক ঘণ্টা পর রবিবার বিকেলে তা আনুষ্ঠানিকভাবে জানায় বিএনপি।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বেগম জিয়ার কোভিড-১৯ ‘পজিটিভ’ রিপোর্টের কথা স্বীকার করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি