সিলেট | |
প্রকাশিত: 3:53 PM, February 17, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।
সোমবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে প্রার্থিতা ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
ঢাকা-১০ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হলেন– হাজী মো. শাহজাহান। গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মইনুর রাব্বী চৌধুরী। আর বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাজন কুমার মিস্ত্রি।
এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনূস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা- ৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসন শূন্য হয়।
জাতীয় সংসদের শুন্য ঘোষিত এই তিন আসনে উপনির্বাচন হবে ২১ মার্চ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি