পল্টনে বিএনপি-আ. লীগের সংঘর্ষ

প্রকাশিত: 6:45 PM, February 1, 2020

পল্টনে বিএনপি-আ. লীগের সংঘর্ষ

 

প্রভাতবেলা ডেস্ক:

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর এনামুল হক আবুলের সমর্থকদের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর এনামুল হক আবুলের সমর্থকরা মিছিল বের করলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তখন আবুলের সমর্থকরা গলির ভেতরে প্রবেশ করে সংগঠিত হলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

এসময় উভয়পক্ষ ইটপাটকেল ছুঁড়লেও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি শান্ত আছে।

জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র অনেক নেতা দলীয় কার্যালয়ের ভেতরে আছেন।

প্রভাতবেলা/এম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ