সড়ক দুর্ঘটনার কবলে হুইপ স্বপন

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

সড়ক দুর্ঘটনার কবলে হুইপ স্বপন

 

প্রভাতবেলা ডেস্ক:

জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার পথে নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ