সিলেট | |
প্রকাশিত: 2:50 PM, June 16, 2021
প্রভাতবেলা ডেস্ক:
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় গাড়িতে আগুন দেয়ার নির্দেশ দিচ্ছেন এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওই অভিযোগে নিপুণ রায়কে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে হেফাজতের হরতালের দিন অর্থাৎ গত ২৮ মার্চ আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়।
এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানার করা বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যা চেষ্টার অভিযোগে করা আরেক মামলায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই মামলায় তাকে রিমান্ডেও নেয়া হয়।
দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে এই জামিন আদেশ দিলো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি