ইসলামী আন্দোলনের আমিরের দায়িত্বে ফের চরমোনাই পীর

প্রকাশিত: 8:51 PM, January 2, 2021

ইসলামী আন্দোলনের আমিরের দায়িত্বে ফের চরমোনাই পীর

প্রভাতবেলা ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটিতে পুনরায় আমিরের দায়িত্ব পেয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। নায়েবে আমির হয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আব্দুল আউয়াল ও আব্দুল হক আজাদ।

শনিবার (২ জানুয়ারি) রাজধানীর পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

এ ছাড়া কমিটির মজলিসে সাদারাত হয়েছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, নুরুল হুদা ফয়েজী, আব্দুল আউয়াল, আব্দুল হক আজাদ, অধ্যক্ষ হাফেজ, ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী ও অধ্যাপক মাহবুবুর রহমান।

মহাসচিব হয়েছেন অধ্যক্ষ ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব হয়েছেন- গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আব্দুল কাদের, শেখ ফজলে বারী মাসউদ ও ইমতিয়াজ আলম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন কে এম আতিকুর রহমান আর সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, খলিলুর রহমান, বরকতুল্লাহ লতিফ, জি এম রুহুল আমিন, মাওলানা শোয়াইব আহমাদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাহমুদুল হাসান।

আরও পড়ুন  খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শফিক উদ্দিনের ইন্তেকাল

দফতর সম্পাদক হয়েছেন লোকমান হোসেন জাফরী, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমাদ আব্দুল কাইয়ুম, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

অর্থ ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নেছার উদ্দিন।

প্রশিক্ষণ সম্পাদক হেমায়েতুল্লাহ, সহ প্রশিক্ষণ সম্পাদক দিলাওয়ার হোসাইন সাকী, আইন ও মানবাধিকার সম্পাদক লুৎফর রহমান, সহকারী আইন ও মানবাধিকার সম্পাদক শওকত আলী হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম তালুকদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ নুরুল করীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক কেফায়েতুল্লাহ কাশফী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সদস্য সেলিম মাহমুদ।

আরও পড়ুন  টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

উপদেষ্টা পরিষদে রয়েছেন ওমর ফারুক সন্দিপী, খালিদ সাইফুল্লাহ, উবায়দুর রহমান খান নদভী, ওবায়দুর রহমান মাহবুব, আ ফ ম খালিদ, জহুরুল হক, এয়ার কমোডর (অব) শফিউল্লাহ, মোমতাজুল করিম মোশতাক, আতিয়ার রহমান, আব্দুল মতিন, এরফান খান, সৈয়দ আলী মোস্তফা, আক্কাস আলী সরকার, বেলাল নুর আজিজী ও শফিউল্লাহ।

সর্বশেষ সংবাদ