সিলেট | |
প্রকাশিত: 2:32 PM, February 4, 2020
প্রভাতবেলা ডেস্ক:
দেশের চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বসার তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি বলেন, এই জরুরি বৈঠকে সভাপতিত্ব করছেন ঐক্যফ্রন্টের সভাপতি ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বৈঠকটিতে আরও উপস্থিত আছেন— জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি