বিএনপির সমাবেশ, নতুন কর্মসূচি ঘোষনা

প্রকাশিত: 6:23 PM, February 8, 2020

বিএনপির সমাবেশ, নতুন কর্মসূচি ঘোষনা

 

প্রভাতবেলা ডেস্ক:

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল করবে দলটি।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলমান সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে নয়াপল্টনের সমাবেশ থেকে এলো বিএনপির নতুন কর্মসূচি।

 

এর আগে, শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়। বেলা ১১টার থেকে ছোট বড় মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তি চেয়ে এসব মিছিল থেকে স্লোগান দেওয়া হয়। সমাবেশের কারণে ফকিরাপুল থেকে নয়াপল্টনে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

 

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি বন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এবার বিএনপি চেয়ারপারসনের কারাবাসের দুই বছর পূর্ণ হলো।

আরও পড়ুন  বুধবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

 

সমাবেশে উপস্থিত রয়েছেন— স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, শামসুজ্জামান দুদু, মো. শাজাহান, আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন চৌধুরী। এছাড়া দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ