সিলেট | |
প্রকাশিত: 5:46 PM, October 19, 2023
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ‘মহাসড়কের পাশে ফেলে যাওয়া বৃদ্ধকে’ দেখতে এসে আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘রাজনীতিতে যেই মাত্র জ্বালাও পোড়াও আসবে, ভাঙচুর আসবে, সেই মাত্র বুঝতে হবে যারা জ্বালাও পোড়াও করছে তারা হেরে যাচ্ছে। তারা (বিএনপি) এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, নিয়ন্ত্রণহীন রাজনীতি অর্থহীন।’
দেশের রাজনীতিতে আমেরিকার ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, ‘আমেরিকা এসে তাদের ক্ষমতায় বসিয়ে যাবে এটা বাংলার মানুষ মেনে নেবে না। বিশেষ করে ইসরাইল এখন গাজায় যা করছে, আমেরিকা ইসরাইলের কর্মকাণ্ডকে একেবারে সর্বসম্মতভাবে সাহায্য করছে। যারা মানুষ হত্যার পেছনে থাকে বাংলার মানুষ তাদের সঙ্গে থাকবে না। মুক্তিযুদ্ধের সময় আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েও পরাজিত হয়েছিল। এবার না হয় অষ্টম নৌবহর না হয় দশম নৌবহর পাঠাবে।’
এর আগে সকালে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি