সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
গত ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বার ভবনে প্রবেশ করে আইনজীবী ও সাংবাদিকদের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলা ও তাদেরকে আহত করার ঘটনায় এ বিবৃতি দেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের শাসনামলে দেশব্যাপী চলছে অন্যায়, অবিচার ও সন্ত্রাসী কর্মকান্ডের নারকীয় উৎসব। দেশে আইন-কানুনের নূন্যতম চিহ্ন নেই বলেই শুধু বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীরাই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হচ্ছে না, আইনজীবী ও সাংবাদিকদেরও এই পৈশাচিক হামলা থেকে রেহাই দেয়া হচ্ছে না। আর এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী সবকিছু দেখেও না দেখার কৌশল অবলম্বন করছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে সন্ত্রাসীরা আরও বীরদর্পে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশে এক ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
বিবৃতিতে গত ২৮ জানুয়ারি আইনজীবী ও সাংবাদিকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও তাদেরকে আহত করার ঘটনায় ধিক্কার জানান ফখরুল ইসলাম।
ফখরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের ছত্রছায়ায় এটি একটি ন্যাক্কারজনক ও জঘন্য ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে। বিরোধী দল ও মতের মানুষসহ সাধারণ মানুষের আজ কোথাও যে কোনও নিরাপত্তা নেই তা আবারও প্রমাণ করলো বর্তমান গণবিরোধী ও জনবিচ্ছিন্ন সরকার। তাই আওয়ামী ভয়াবহ দুঃশাসন থেকে নিস্তার লাভে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি