সিলেট | |
প্রকাশিত: 12:44 PM, June 4, 2020
প্রতিনিধি, জামালপুর:
জামালপুরের ইসলামপুর আসনের সংসদ সদস্য (এমপি) ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে।
নমুনা পরীক্ষায় বুধবার রাতে তার ফল পজিটিভ আসে বলে জানিয়েছেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।
তিনি জানান, গত ১ জুন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা শেষে বুধবার রাতে তার ফল পজিটিভ আসে।
এমপি ফরিদুল বর্তমানে জামালপুরে নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন।
ডা. প্রণয় কান্তি দাস আরও জানান, জামালপুরে এমপি ফরিদুলসহ এখন পর্যন্ত ৩০৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে উঠেছেন ১২৯ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি