সিলেট | |
প্রকাশিত: 2:41 PM, March 22, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।
শনিবার (২১ মার্চ) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।
দলের পক্ষ থেকে করোনা ভাইরাস একটা জাতীয় ও বৈশ্বিক বিপর্যয় মনে করেন জানিয়ে ফখরুল বলেন, সেজন্য আমরা দলমত, জাতি-ধর্ম নির্বিশেষ সব মানুষের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি- আসুন আমরা এখানে আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের সবার এই মনোভাব সৃষ্টি করা প্রয়োজন যে, আমরা এটাকে মোকাবিলা করি।
বিএনপি মহাসচিব আরও বলেন, এই মোকাবিলা করতে গিয়ে আমাদের যা যা কাজ করা দরকার সেই কাজগুলো আমরা যেন করি। আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই বৈশ্বিক বিপর্যয়কে মোকাবিলা করতে হবে।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, আমরা আমাদের প্রচারপত্রে, আমাদের বক্তব্যে যেভাবে বলা হয়েছে জনসমাগম থেকে দূরে থাকা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া, মানুষদের সচেতন করে তোলা বিশেষ করে গ্রামে আছেন যারা তাদের সব দলের পক্ষ থেকে বলছি ‘আপনারা বাড়িতে থাকুন’।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমি অনুরোধ জানাব ব্যবসায়ীদের প্রতি, দয়া করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি করবেন না। মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়. নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি