সিলেট | |
প্রকাশিত: 5:53 PM, February 1, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বড় রকমের বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে ঢাকার দুই সিটিতে একটি তামাশার নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরে এ কথা বলেন তিনি।
মিজা ফখরুল বলেন, আজকে সিটি নির্বাচন শুরুই হয়েছে বড় রকমের আচরণ বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালেই ভোট দিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এটা সরাসরি নির্বাচনে হস্তক্ষেপের শামিল। কোনো ক্রমেই তার বক্তব্য নির্বাচনের আচরণ বিধির মধ্যে পড়ে না।
তিনি বলেন, সকাল থেকেই বিএনপির নেতারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ক্ষমতাসীন দলের নেতাদের হুমকির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি