সিলেট | |
প্রকাশিত: 4:22 PM, January 28, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ধানের শীষের সমর্থনে প্রচারণা চালিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে ঢাকার পান্থপথ ও কাওরান বাজার এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের নেতৃত্বে এই প্রচারণা চালান সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
এই সময় প্রচারণায় অংশ নেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান, শ্রমিক দল নেতা ফয়সল আহমদ টিপু, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব ও ফয়সল আহমদ সহ শতাধিক দলীয় নেতাকর্মী।
ধানের শীষের প্রচারণা চলাকালে সিলেট বিএনপি নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দাতভাঙ্গা জবাব দিতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সন্ত্রাসমুক্ত জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে তাবিথ আউয়ালের মতো পরিচ্ছন্ন তরুন রাজনীতিবিদকে বিজয়ী করার বিকল্প নেই।
প্রভাতবেলা/এমএ/প্রেবি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি