সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও তার দুই বছর কারাবাসের প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) সমাবেশের জন্য অনুমতি পেয়েছে বিএনপি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
তিনি বলেন, শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর আগে, বৃহস্পতিবার ডিএমপি কার্যালয় থেকে ফিরে বিএনপির প্রতিনিধিদলের সদস্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, আমরা আজও (বৃহস্পতিবার) অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি সমাবেশের অনুমতির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।
খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হচ্ছে শনিবার। দিনটিকে কেন্দ্র করে তার মুক্তির দাবিতে এ দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুদিনব্যাপী কর্মসূচি পালনের কথা জানান তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি