সুশাসন যাদুঘরে, গণতন্ত্র কফিনে বন্দি : জাপা মহাসচিব

প্রকাশিত: 4:59 PM, January 31, 2021

সুশাসন যাদুঘরে, গণতন্ত্র কফিনে বন্দি : জাপা মহাসচিব

প্রভাতবেলা ডেস্ক:

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের সুশাসন এখন যাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দি। নির্বাচন কমিশনের ব্যর্থতায় মানুষ ভোটাধিকার হারিয়েছে। পঙ্গু ও বিকলাঙ্গ নির্বাচন কমিশন পদে পদে ব্যর্থতার স্বাক্ষর রাখছে। প্রতিটি নির্বাচনে কুরুক্ষেত্র তৈরি হচ্ছে।

তিনি বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনী নির্বাচনের পরিবেশ ভুলণ্ঠিত করেছে, যেমনটা করেছিল বিএনপির সন্ত্রাসীরা। দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে না।

আজ (রবিবার) দুপুরে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় যুব সংহতির নব-গঠিত আহ্বায়ক কমিটির নেতারা রংপুরের পল্লী নিবাসে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাজারে ফাতেহা পাঠ করে তারা পল্লীবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এ উপলক্ষে পল্লী নিবাস চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার।

তিনি বলেন, দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বাড়ছে। দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র তার ওপর করোনাকালে আরো দেড় কোটি মানুষ কাজ হারিয়েছে। তাই দেশের মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে।

আরও পড়ুন  তাবিথের নির্বাচনি ইশতেহার প্রকাশ

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বর্ণযুগ ফিরে পেতে চায়। তারা একবুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। কারণ, পল্লীবন্ধু দেশে উন্নয়ন ও সুশাসন এক সঙ্গে নিশ্চিত করতে সমর্থ হয়েছিলেন। পল্লীবন্ধু মানুষের ভাগ্য পরির্বতনের রাজনীতি করতেন। জাতীয় পার্টির শাসনামলে যমুনা ব্রিজ, কর্নফুলী ব্রিজসহ অসংখ্য ব্রিজ ও পাকা সড়ক নির্মাণ করেছেন। মহাখালী ফ্লাইওভারের কাজ পল্লীবন্ধুর শাসনামলেই শুরু হয়েছিল। শত বছরের ইংরেজদের উপনিবেশিক ব্যবস্থা ভেঙে উপজেলা পরিষদ নির্মাণ করে মানুষের মৌলিক অধিকার দোড়গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। এলজিইডি প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে অসাধারণ উন্নয়ন নিশ্চিত করেছিলেন।

তিনি বলেন, এরশাদের শাসনামলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছেন। সন্ত্রাস, চাঁদাবাজী, দখলবাজী, টেন্ডারবাজী ছিল না।

তিনি বলেন, জাতীয় পার্টিতে এখন আর কোন বিভেদ নেই, সারাদেশে জাতীয় পার্টি এখন দারুণভাবে সংগঠিত। আগামী দিনে গোলাম মোহাম্মদ কাদেদের নেতৃত্বে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন  সাংসদ রুমিন ফারহানা করোনামুক্ত

জাতীয় যুবসংহতির আহ্বায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ ইউ শাহীন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, এস.এম. ইয়াসির, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, হেলাল উদ্দিন, অ্যাডভোকেট জুলফিকার হোসেন, মো. হেলাল উদ্দিন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক- মিজানুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ